২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে কক্সবাজারে শুল্ক কর্মকর্তা গ্রেপ্তার

ঘূষ নেওয়ার অভিযোগে বুধবার শুল্ক বিভাগের এক ভ্যাট পরিদর্শককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। একই অভিযোগে এদিন এক আদালত উপপরিদর্শক ও এক দালালকেও গ্রেপ্তার করা হয়। তবে আদালত উপপরিদর্শককে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

কক্সবাজার, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘূষ নেওয়ার অভিযোগে বুধবার শুল্ক বিভাগের এক ভ্যাট পরিদর্শককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। একই অভিযোগে এদিন এক আদালত উপপরিদর্শক ও এক দালালকেও গ্রেপ্তার করা হয়। তবে আদালত উপপরিদর্শককে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কাস্টমস অ্যান্ড এক্সাইজ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্যাট পরিদর্শক অমলেন্দু নাথকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, শুল্ক বিভাগের কর্মকর্তারা বিভিন্ন ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়ে রাজস্ব ফাঁকি দিতে সহায়তা করে আসছিল বলে যৌথবাহিনীর কাছে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে নয়টি পাঁচশ টাকার নোটে যৌথবাহিনী কর্মকর্তারা স্বাক্ষর করে কাস্টমস অফিসে এক জনকে ঘুষ দিতে পাঠান। ওই ব্যক্তি ঘুষ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যৌথবাহিনীর সদস্যরা কাস্টমস অফিসে ঢুকে অমলেন্দু নাথকে চ্যালেঞ্জ করলে তিনি দ্রুত ওই টাকা জানালা দিয়ে বাইরে ফেলে দেন। পরে ভ্যাট পরিদর্শক অমলেন্দু নাথের বাসায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় আরও ৩২ হাজার টাকা। তবে অমলেন্দু নাথ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার বাড়িতে টাকাগুলো তার বেতনের টাকা। তিনি কয়েকদিন আগে এ টাকা তুলেছিলেন। এ বিষয়ে কক্সবাজার কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজের সহকারী কমিশনার মোকাররম হোসেন জানান, ভ্যাট পরিদর্শককে গ্রেপ্তারের সময় তিনি অফিসে ছিলেন না। এদিকে যৌথবাহিনীর সদস্যরা সকাল ১১টার দিকে আদালত এলাকায় অভিযান চালিয়ে উপপরিদর্শক (সিএসআই) সুদত্ত বড়