সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারকে ২১ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার সিলেটের অস্ত্র ও বিস্ফোরক আদালতের বিচারক ফেরদৌস আহমদ এ রায় দেন।
ইফতেখার আহমদ দিনারকে গত ১৩ মার্চ রাতে নগরীর উপশহর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় তার বাসার পুকুর থেকে একটি রিভলবার ও বাসা থেকে গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
আদালতের রায়ে রিভলবার রাখার দায়ে ১৪ বছর এবং গুলি রাখার দায়ে আরও সাত বছরসহ মোট ২১ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
বিপিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৭ ঘ.
bdnews24