পাবনা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---পাবনার আটঘরিয়া উপজেলার অভিরামপুর গ্রামে জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। নিহতের নাম হালিমা খাতুন (৪৫)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিরামপুর গ্রামে একটি জলাশয় নিয়ে মকছেদ আলী গ্র"প ও মাওলা গ্র"পের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেল পাঁচটায় মকছেদ আলী গ্র"পের লোকজন জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করতে গেলে মাওলা গ্র"পের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে লাঠির আঘাতে হালিমা খাতুন ঘটনাস্থলেই মারা যান।
আহত ৩০ জনের মধ্যে মকছেদ আলী (৫০), বেগম (৪০), আবদুস সাত্তার (৪৩), রিজিয়া খাতুন (৩৪), আনোয়ার হোসেন (৩০), তেজেম আলী (৪১) কে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৯২৮ ঘ.
bdnews24