২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের ৩৫৪ কর্মচারীর চাকরিচ্যুতির আদেশ অবৈধ: হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩৫৪ জন কর্মচারীর ('কাজ নাই মজুরি নাই' ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত) চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ রাজউকের ওই ৩৫৪ জন কর্মচারীর ৪০টি আবেদনের শুনানি শেষে বুধবার এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩৫৪ জন কর্মচারীর ('কাজ নাই মজুরি নাই' ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত) চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ রাজউকের ওই ৩৫৪ জন কর্মচারীর ৪০টি আবেদনের শুনানি শেষে বুধবার এই রায় দেন। ২০০৪ সালের ১৮ ও ১৯ ফেব্র"য়ারি রাজউক এসব কর্মচারীকে চাকরিচ্যুত করে। এরপর কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই চাকরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘেষাণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। কর্মচারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, মো. ওজায়ের ফারুক ও বদরুদ্দোজা বাদল। রাজউকের পক্ষে ছিলেন ব্যারিস্টার নজরুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএইচবি/১৮৩২ ঘ.