২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় রাজধানীতে কিশোর নিহত

রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মারা গেছে এক কিশোর। বুধবার সকালে সোয়া ১০টায় এ দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 05:26 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মারা গেছে এক কিশোর। বুধবার সকালে সোয়া ১০টায় এ দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। নিহত কিশোর লাভলু ৩৯৩ আশরাফ কমপ্লেক্সের বাসিন্দা মো. দেলোয়ারের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাসান বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম কে জানান, শতাব্দী পরিবহনের যাত্রী হিসেবে তিনি শাহবাগ যাচ্ছিলেন। এসময় ফাল্গুনী পরিবহনের একটি গাড়ি রাস্তা পার হওয়া অবস্থায় ছেলেটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ছেলেটি ছিটকে দুরে পড়ে যায়। নিহতের বড় ভাই কাওসার ১০টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাভলুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে নিউমার্কেট থানার উপ--পরিদর্শক আব্দুল মবিন বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে জানান, ঢাকা মেট্রো--গ ১১--৩২৬২ সিরিয়ালের ফাল্গুনী পরিবহনটি থানায় নেওয়া হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএফ/কেএম/১১২০ঘ.