২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মনিরুল হকের বিরুদ্ধে জালিয়াতির মামলা

জাল দলিল করে জমি দখল এবং অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

কুমিল্লা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাল দলিল করে জমি দখল এবং অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা হয়েছে। কুমিল্লা ১ নম্বর আমলি আদালতে সদর দক্ষিণ থানার কায়াইপুর গ্রামের আবুল খায়ের বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় সাবেক সাংসদ ছাড়াও আরও তিন জনকে আসামী করা হয়েছে। তারা হলেন, নুরুল আমিন, ডা. তৈয়ব আলী ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবির আহম্মদ। ম্যাজিস্ট্রেট আশ্রাফ হোসেন তদন্ত শেষে তা আদালতকে জানানোর জন্য সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ করা হয়, বিবাদীরা জাল দলিল করে সদর দক্ষিণ থানার ছোট শরিফপুর কলেজ সংলগ্ন জমি দখল করে। পরে তা কলেজকে দিয়ে ওই জমির মাটি ভরাটের নামে কলেজ তহবিলের অর্থ আত্মসাত করে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এমআই/২১৩৫ ঘ.