ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)--- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে সেনা কর্মকর্তা কর্নেল হানিফ ইকবাল মঙ্গলবার যোগদান করেছেন।
মঙ্গলবারই সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগের আদেশ জারী করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম--সচিব সিদ্দিকুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাহিদুর রহমানকে প্রত্যাহার করে তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এসডি/১৯২৩ ঘ.
bdnews24