২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালেই চালু হবে চামড়া শিল্প নগরী

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের মধ্যেই চালু করা হবে সাভারের নতুন চামড়া শিল্প নগরী। এ প্রকল্পের ১৬৪টি প্লটের প্রথম কিস্তির টাকা শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী এই আশা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের মধ্যেই চালু করা হবে সাভারের নতুন চামড়া শিল্প নগরী। এ প্রকল্পের ১৬৪টি প্লটের প্রথম কিস্তির টাকা শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী এই আশা প্রকাশ করেছেন। বর্তমানে রাজধানীর হাজারিবাগ এলাকায় অবস্থিত চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধলেশ্বরী নদীর তীর বরাবর ঢাকা, সাভার ও কেরানীগঞ্জ উপজেলার কান্দিবৈলারপুর, চন্দ্রনারায়ণপুর ও চরনারায়ণপুর মৌজায় স্থানান্তর করে সেখানে একটি চামড়া শিল্প নগরী স্থাপনের এই প্রকল্পটি ২০০৩ সালের ১৮ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এ অনুমোদিত হয়। ২০০ একর জমি নিয়ে গড়া এই প্রকল্পের মোট ১৯৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৩টি কারখানাকে। এ সব প্লটের মধ্যে ১৬৪টির প্রথম কিস্তির টাকা মঙ্গলবার চেকের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩১ প্লটের টাকা আগামী ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। মূল প্রকল্পের কাজ অবশ্য শেষ হওয়ার কথা ছিল ২০০৭ সালের ৩০ জুনের মধ্যেই, কিন্তু প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কেন্দ্রীয় বর্জ শোধনাগার বা কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) স্থাপনের কাজ এখনো শুরুই হয়নি। এ জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়েছে। তৃতীয়বারে দরপত্র জমা দেওয়া দুটি প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ণের কাজ বর্তমানে চলছে। সিইটিপি নির্মাণের কাজ শেষ হলেই চামড়া ব্যবসায়ীরা তাদের নির্ধারিত স্থানে যেতে পারবেন। শিল্প উপদেষ্টা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমরা চাচ্ছি দেড় বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে। তাছাড়া চামড়া শিল্পে অনেক নারী কাজ করায় আমার বিশেষ আগ্রহ রয়েছে এটি বাস্তবায়ন করতে।" বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এবং ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. টিপু সুলতান বলেন, "যে পরিবেশ দূষণের কথা বলে হাজারীবাগ থেকে সাভারে নিয়ে যাওয়া হচ্ছে সে সমস্যার কিন্তু এখনো সমাধান হয়নি।" তিনি জানান, চামড়া শিল্প স্থানান্তর করার ৬০ শতাংশ খরচ চামড়া ব্যবসায়ীদেরই বহন করতে হচ্ছে, সরকার দিচ্ছে ৪০ শতাংশ। ১৭৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়সাপেক্ষ এই প্রকল্পে প্লটগুলোর আকার ১২ হাজার বর্গফুট থেকে ৮০ হাজার বর্গফুট পর্যন্ত। এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে একর প্রতি জমির মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ ১৮ হাজার টাকা। তবে ব্যবসায়ীদের আপাতত দিতে হচ্ছে মোট মূল্যের ১০ শতাংশ। বাকি টাকা ৯ বছরে ৯টি কিস্তির মাধ্যমে জমা দিতে হবে তাদের। প্রাথমিকভাবে এই প্রকল্পে চামড়া প্রক্রিয়াজাতকরণ বা ট্যানারি শিল্প মালিকদের জন্য ২০০ একর জমির ব্যবস্থা করা হয়েছে। তবে প্রক্রিয়াজাত করা চামড়া দিয়ে তৈরি পণ্য বা ফিনিশড লেদার গুডস নির্মাতাদের জন্য প্রকল্পের আয়তন আরো ২০০ একর বাড়িয়েছে সরকার। স