ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)।
মঙ্গলবার হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে ইসির একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাৎ শেষে ইসি প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের বলেন, "দুর্নীতি দমন কমিশনের কর্মীদের যথেষ্ট দক্ষতা ও প্রশিক্ষণের অভাব রয়েছে বলে আমাদের মনে হচ্ছে। তাছাড়া জরুরি কাজের প্রয়োজনীয় সরঞ্জামেরও অপ্রতুলতা রয়েছে।"
দুর্নীতির বিরুদ্ধে কমিশনের চলমান পদক্ষেপের প্রশংসা করে স্টিফেন ফ্রোয়েন বলেন, অনেক সীমাবদ্ধতা নিয়েও তারা (দুর্নীতি দমন কমিশন) সঠিক পথেই এগুচ্ছে।
একই সঙ্গে চলমান দুর্নীতিবিরোধী অভিযান ইউরোপীয় কমিশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান ফ্রোয়েন।
একই দিন সার্গেই কারেসের নেতৃত্বে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী গ্র"পের একটি প্রতিনিধি দলও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/এমএইচবি/১৭৫৬ ঘ.
bdnews24