২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ--ভারত রেল যোগাযোগ শুরু জুলাইয়ের তৃতীয় সপ্তাহে

আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ--ভারত সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে। তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। মঙ্গলবার সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে রেল যোগাযোগ শুরুর অগ্রগতি পর্যালোচনা সভা শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় সভায় ট্রেন চলাচলের তারিখ নির্ধারণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (নফহবংি২৪.পড়স)-- আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ--ভারত সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে। তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। মঙ্গলবার সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে রেল যোগাযোগ শুরুর অগ্রগতি পর্যালোচনা সভা শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় সভায় ট্রেন চলাচলের তারিখ নির্ধারণ করা হবে। একদিন পর পর বাংলাদেশ থেকে ভারত অভিমুখী ট্রেন চলবে জানান তিনি। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এর যাত্রা শুরু হবে। তবে ছয়মাস পর ক্যান্টনমেন্ট স্টেশনের পরিবর্তে ট্রেন ছাড়বে কমলাপুর স্টেশন থেকে। ভারতের সীমান্তবর্তী স্টেশন গেডে হবে এ প্রান্তের শেষ স্টেশন। যোগাযোগ সচিব আরও বলেন, এরই মধ্যে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত রেললাইনকে দ্বৈতগেজ এ রূপান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত বিষয়াদি সম্পন্ন করা হবে। নিরাপত্তার জন্য সেখানে থাকবে সিসিটিভি ও স্ক্যানিং মেশিন। বাংলাদেশ থেকে কলকাতায় যেতে ১১ ঘণ্টা সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ট্রেনে আসন থাকবে থাকবে তিনশটি। তিন শ্রেণীর বগির এই ট্রেনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০, ১২ ও ৮ ডলার। দুই দেশের মধ্যে সরাসরি চলাচলকারী ট্রেনের নতুন বগি ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে ড. মাহবুবুর রহমান বলেন, ২০০১ সালে রেল যোগাযোগ সংক্রান্ত তিন বছর মেয়াদি একটি চুক্তি হয়েছিল। এর মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। তবে চুক্তির মেয়াদ নবায়ন করার জন্য আইন মন্ত্রণালয় এরইমধ্যে অনুমোদন দিয়েছে। নফহবংি২৪.পড়স/এমকে/আরএ/এসএনডি/১৫০৫ ঘ.