চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার ভেরে বয়ে যাওয়া ঝড়ে বাড়িঘর ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে নিহত হয়েছেন পাঁচজন।
নিহতদের চারজনই শিবগঞ্জ উপজেলার। এরা হলেন, কানসাটের এনামুল হক, শিবচরের আব্দুস সাত্তার, লহালামাড়ির আফতাব ও রানী বাড়ির সালেহা বেগম।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো: আব্দুস সামাদ এদের মৃত্যুর বিষয়টি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এছাড়া সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কলেজপাড়ার ইউসূফ মোড়ল বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানান রানিহাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আলম হোসেন।
স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫/৬টি গ্রাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩৪০ ঘ.
bdnews24