ভোলা, ০৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভোলা জেলার মনপুরা সদর ইউনিয়নের কাটাখালী সংলগ্ন মেঘনায় সোমবার ঝড়ের কবলে পড়ে শতাধিক জেলে নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৩০ জন জেলে আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে লোকমান (৪০), রহমান (৩৫), ইউছুফ (৩৮), ফরহাদ (৫০), নূরনবী (২৫), হানিফ দফাদার (৩৮), জাহাঙ্গীরকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মনপুরা থানার উপ--পরিদর্শক আবদুল হান্নান জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মনপুরার কাটাখালী-ঢালচরের উপর ঝড় বয়ে গেলে মেঘনার তীরে নোঙর করা প্রায় একশটি ইঞ্জিন চালিত জেলে নৌকা ক্ষতিগ্রস্থ হয়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আমিনুর রহমান জানান, এ পর্যন্ত ৮০টি নৌকা উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২৩২১ ঘ.
bdnews24