ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি কর্মকর্তা--কর্মচারীদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা--কর্মচারীদের দুর্নীতি অনেকটা কমে যাবে।
গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম রশিদুল হাই সোমবার বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে বলেন, " সরকারি জায়গায় অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ করতে একটি নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ নীতিমালা চূড়ান্ত করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নীতিমালার একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। এ ব্যাপারে সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
খসড়ায় বলা হয়েছে, পরিত্যক্ত, অর্পিত ও খাস জমির ওপর এসব ফ্ল্যাট নির্মাণ করা যেতে পারে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা সম্পূর্ণ বিনিয়োগের পর প্রকল্পের পঞ্চাশ শতাংশ অংশীদার হতে পারবে।
ফ্ল্যাট কিনতে কর্মকর্তা বা কর্মচারীদের মূল্যের একটি অংশ প্রথমে এবং বাকি অংশ নির্ধারিত সময়ে কিস্তিতে পরিশোধ করার বিধান রাখা হয়েছে।
কর্মকর্তরা জানান, সরকারের এ উদ্যোগের বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে প্রাথমিক খসড়ায়। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অল্প টাকায় ফ্ল্যাটের মালিক হওয়ার কারণে সরকারি কর্মকর্তা--কর্মচারীদের দুর্নীতি অনেকাংশে কমে আসবে। আর সরকারি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে।
পাশাপাশি শহর উন্নয়নে সরকারি নিয়ন্ত্রণ সুদৃঢ় হবে এবং সরকারি জমি আত
bdnews24