ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- দেশের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে কর্মরত চারটি প্রতিষ্ঠানকে এ বছর প্রথমবারের মতো পরিবেশ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চার প্রতিষ্ঠানকে পদক দেওয়া হবে।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন সচিব এএইচএম রেজাউল কবির এ তথ্য জানান। তবে তিনি ওই চার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।
সংবাদ সম্মেলনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক, বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক এ কে এম শামসুদ্দিন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন।
এ বছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, 'উত্তপ্ত হচ্ছে পৃথিবী, গলছে বরফ- আমাদের প্রস্তুতি কি যথেষ্ট'।
এ উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া তিন দিনব্যাপী অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ ও শোভাযাত্রা, বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান স
bdnews24