২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার দুই জনের মৃত্যু হয়েছে

চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার দুই জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি জানান, নগরীর বাকলিয়া এলাকার তুলাতুলি তিন রাস্তার মোড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপা পড়ে মো. রাশেদুল (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বাকলিয়া থানার উপ--পরিদর্শক শিখা রানী জানান, সকাল দশটার দিকে একটি ট্রাক রাশেদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকসহ চালক মো. মহসিনকে আটক করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, রোববার দুপুরে কুমিল্লার আলেখারচরে খাজা ফিলিং স্টেশেনের সামনে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন অটোরিক্সাচালক ইয়াসিন। আমতলী পুলিশ ফাঁড়ির উপ--পরিদর্শক অরুণ জানান, ইয়াসিনের বাড়ি কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কাভার্ড ভ্যানটিকে আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/ডিডি/জেকে/এমআই/২১০৪ ঘ.