২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর, ট্রানজিট নিয়ে আবেদনের শুনানি শুরু

যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে গভীর সমুদ্র্র্র বন্দর নির্মাণের সুযোগ দেওয়ার অভিযোগ, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে গভীর সমুদ্র্র্র বন্দর নির্মাণের সুযোগ দেওয়ার অভিযোগ, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। রোববার বিচারপতি নাজমুল আরা সুলতানা ও বিচারপতি ফরিদ আহম্মদের হাইকোর্ট বেঞ্চে এ মামলার আংশিক শুনানি হয়। রিট আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার বলেন, গভীর সমুদ্র্র্র বন্দর স্থাপন, ট্রানজিট সুবিধা দেওয়া কিংবা এশিয়ান হাইওয়ে চুক্তির মতো বিষয়গুলো রাষ্ট্রের নীতি--নির্ধারণী কর্মকাণ্ড। সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কেবল রাষ্ট্রের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারে। দেশের নীতি--নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া কিংবা দীর্ঘমেয়াদী কর্মকাণ্ড পরিচালনা করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই। আদালত জানান, আগামী মঙ্গলবার দুপুরে বাকি শুনানি হবে। ওইদিন অ্যাটর্নি জেনারেলকে আদালতে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহম্মদকে আদালতের পক্ষ থেকে অনুরোধ করা হয়। গত ২৮ মে ঢাকা জজ আদালতের আইনজীবী এ কে ফরিদউদ্দিন আহমেদ জনস্বার্থে এই মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০২৬ ঘ.