ফরিদপুর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম--আহবায়ক খন্দকার নাজিরুল ইসলাম (৪৬)কে রোববার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বোয়ালমারী থানার উপ--পরিদর্শক (এসআই) আহসানুল হক জানান, নাজিরুল ইসলামকে রোববার দুপুরে যৌথবাহিনী গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে তাকে ফরিদপুর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু হায়াত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আহসানুল বলেন, নাজিরুলকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১১৫ ঘ.
bdnews24