ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জালিয়াতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন।
রোববার বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
কামাল ইবনে ইউসুফের পক্ষে আদালতে জামিন প্রার্থনা করেন ব্যারিস্টার নুরুল কুদ্দুস তালুকদার এবং কায়সার আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা।
নকশা জালিয়াতি করে জমি দখল ও দোকানপাট ভাংচুরের অভিযোগ এনে গত ৩১ মে ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি আহনাসুল হক আলম ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এমআই/১৯৪৭ ঘ.
bdnews24