২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদদের বিচার এ সরকারের আমলেই হবে

গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদদের বিচার এ সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদদের বিচার এ সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গ্রেপ্তারকৃতদের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। বর্তমান সরকারের সময়েই তাদের বিচারকাজ শেষ করা হবে। প্রয়োজনে আদালতের সংখ্যা বাড়ানো হবে।" সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কয়েককোটি টাকার বিনিময়ে একটি হত্যা মামলার আসামীকে রেহাই পেতে সহায়তা করেছিলেন। সেসময় আনোয়ারুল ইকবাল পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন। তখন তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছিলেন কিনা সাংবাদিকরা তা জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "এ বিষয়ে আমার কিছু বলার আছে। তবে আমি এখনই তা বলবো না। পরে আপনাদের সঙ্গে এ নিয়ে কথা বলবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৭৪৯ ঘ.