২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর বাড়ি ও অফিসে যৌথবাহিনীর অভিযান

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে রোববার সকালে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এরপর দুপুরে যৌথবাহিনী রাজধানীর সোনারগাঁও সড়কের অ্যাংকর টাওয়ারের ১০ তলায় মিন্টুর কার্যালয়ে অভিযান চালায়। মিন্টুর ছেলে তাফসির আওয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানান, অভিযানের সময় বাসায় কেবল দাদী বদরুন্নেসা ছিলেন। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখতে পান টাস্কফোর্সের সদস্যরা তাদের প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া বাড়ি থেকেও তারা কোন কিছু নেয়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে রোববার সকালে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এরপর দুপুরে যৌথবাহিনী রাজধানীর সোনারগাঁও সড়কের অ্যাংকর টাওয়ারের ১০ তলায় মিন্টুর কার্যালয়ে অভিযান চালায়। মিন্টুর ছেলে তাফসির আওয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানান, অভিযানের সময় বাসায় কেবল দাদী বদরুন্নেসা ছিলেন। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখতে পান টাস্কফোর্সের সদস্যরা তাদের প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া বাড়ি থেকেও তারা কোন কিছু নেয়নি। (আরও তথ্যসহ) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে যৌথবাহিনী তাদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছে। এ অভিযানে যৌথবাহিনীর টাস্কফোর্সের চার কর্মকর্তা এবং সেনাবাহিনীর অপর ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। বাসায় অভিযান শেষে দুপুর ২ টা ১০ মিনিটে যৌথবাহিনীর দলটি সোনারগাঁও সড়কের অ্যাংকর টাওয়ারের ১০ তলায় মিন্টুর ব্যবসায়িক প্রতিষ্ঠান মাল্টিমুড গ্র"পের কার্যালয়ে অভিযান শুরু করে। সন্ধ্যা ছয়টায় যৌথবাহিনী চলে যায়। এখান থেকেও সকালে বাসার অভিযানের মতো কোন কিছু নেয়নি বা জব্দও করেনি। তাফসির আওয়াল সন্ধ্যায় বলেন, "আমরা চিরকালই ব্যবসায়ী। কখনোই রাজনীতির সঙ্গে কোনরকম সম্পৃক্ততা ছিল না। টাস্কফোর্সের কর্মকর্তারা বাসায় এবং অফিসে এসে আমাদের ব্যবসা ও বিভিন্ন ব্যাংকের হিসাব চেয়েছে, আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করেছি।" ২৮শে মে দুপুর থেকে ২৯শে মে ভোর রাত পর্যন্ত ১৫ ঘন্টার কম সময়ে শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুসহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিএনপি--জামাত জোটের সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও পাঁচ রাজনীতিবিদ ও দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এফএফ/আরএ/এসডি/১৯২০ ঘ.