২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বজ্রপাতে ৪ কিশোর নিহত, আহত ৫

সদর উপজেলার চরজেল খানা গ্রামে রোববার সকালে বজ্রপাতে চার কিশোর নিহত হয়েছে। এছাড়া দাপুনিয়া ও শম্ভুগঞ্জ গ্রামে আহত হয়েছেন পাঁচজন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ময়মনসিংহ, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার চরজেল খানা গ্রামে রোববার সকালে বজ্রপাতে চার কিশোর নিহত হয়েছে। এছাড়া দাপুনিয়া ও শম্ভুগঞ্জ গ্রামে আহত হয়েছেন পাঁচজন নারী। সকালে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে চরজেল খানা গ্রামে গরুর ঘাস কাটার সময় রফিক (১৬), মনির (১৩), রাব্বী (১৪) ও রফিক (১৫) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে দাপুনিয়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের নারগিছ (২৫), রোকসানা (১৫) ও মাহমুদা (১৩) এবং শম্ভুগঞ্জ গ্রামের হালিমাখাতুন (৪০) ও রাবিয়া খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সকালে ঝড়োহাওয়া ও বৃষ্টিপাতের সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে চার কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩৩৬ ঘ.