২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ নিরপেক্ষ না থাকায় দুর্নীতিবাজরা সাজা পায়নি: মইনুল

বিচার বিভাগ নিরপেক্ষ ছিল না বলেই বড় বড় দুর্নীতিবাজরা অপরাধ করে পার পেয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। রোববার শাহবাগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগে বিচার বিভাগ নিরপেক্ষ ছিল না। এ কারণে বড় বড় দুর্নীতিবাজ রাঘববোয়ালরা অপরাধ করেও পার পেয়ে গেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 06:31 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিচার বিভাগ নিরপেক্ষ ছিল না বলেই বড় বড় দুর্নীতিবাজরা অপরাধ করে পার পেয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। রোববার শাহবাগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগে বিচার বিভাগ নিরপেক্ষ ছিল না। এ কারণে বড় বড় দুর্নীতিবাজ রাঘববোয়ালরা অপরাধ করেও পার পেয়ে গেছেন।" তিনি বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, এখন বিচার বিভাগকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। বিচারে যার যা শাস্তি প্রাপ্য তাকে সেটি দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহাপরিচালক বিচারপতি হামিদুল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১২২২ ঘ.