ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বনানীর একটি বাসা থেকে শনিবার ২৫ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন ও চারটি গ্রেনেড উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার উপ--পরিদর্শক কবীর আহমেদ জানান, বনানী সাত নম্বর সড়কের একটি বাসার উঠান থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএফ/জেকে/২২০২ ঘ.
bdnews24