গাজীপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যৌথবাহিনীর সদস্যরা শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থেকে পাবনার তৈরি পোশাক ব্যবসায়ী আকরাম হোসেন খান সঞ্জু (৪০) কে গ্রেপ্তার করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির আকরাম হোসেনের এ খবর নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় যৌথবাহিনীর সদস্যরা কালিয়াকৈর থানায় আকরামকে জিজ্ঞাসাবাদ করছিল।
পুলিশের একাধিক সূত্র জানায়, আকরামের সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠতা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৯ ঘ.
bdnews24