ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যেসব রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন।
শনিবার দুপুরে মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজের চেম্বারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে দেওয়া এক সঙ্গে সাক্ষাৎকারে চলমান ঘটনাপ্রবাহ ও রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন ড. কামাল হোসেন।
রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তারা ভুল স্বীকার করে সম্মানজনকভাবে সরে যেতে পারেন। এ নজির বিশ্বের বহু দেশেই রয়েছে।"
ড. কামাল বলেন, "রুগ্ন রাজনীতির শিকার হয়ে মানুষ একই লোককে বারবার ভোট দিয়েছে। কালো টাকা নির্বাচন নিয়ন্ত্রণ করায় মানুষ অসহায় পড়ে ছিল। মানুষ এখন এ অবস্থা থেকে মুক্তি চায়।"
নতুন রাজনৈতিক দল গঠণের খবরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "সমন্বিতভাবে কাজ করার জন্য একটি প্লাটফর্মের বিষয়ে আমি আগ্রহী। সুস্থ ধারার সব দল মিলে একটা প্ল
bdnews24