২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকন্ডিশন্ড গাড়ি আমদানির শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের

ছয় থেকে আট বছরের পুরোনো গাড়ি আমদানির অনুমতি চান রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা। এছাড়া ১৬০০ সিসির ওপরের পুরানো গাড়ি আমদানি, স্টেশন ওয়াগন ও ১৩০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে শুল্ক কমানোরও দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, এসব পদক্ষেপ নেওয়া হলে সাধারণের ক্রয়সীমার মধ্যে চলে আসবে রিকন্ডিশন্ড গাড়ির দাম। শনিবার জাতীয় প্রেসক্লাবে চ্যানেল আই ও সাপ্তাহিক ২০০০ আয়োজিত 'রিকন্ডিশন গাড়ি : আমদানি নীতি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ছয় থেকে আট বছরের পুরোনো গাড়ি আমদানির অনুমতি চান রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা। এছাড়া ১৬০০ সিসির ওপরের পুরানো গাড়ি আমদানি, স্টেশন ওয়াগন ও ১৩০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে শুল্ক কমানোরও দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, এসব পদক্ষেপ নেওয়া হলে সাধারণের ক্রয়সীমার মধ্যে চলে আসবে রিকন্ডিশন্ড গাড়ির দাম। শনিবার জাতীয় প্রেসক্লাবে চ্যানেল আই ও সাপ্তাহিক ২০০০ আয়োজিত 'রিকন্ডিশন গাড়ি : আমদানি নীতি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে জাপানের বাংলাদেশ বিজনেস ফোরামের সাংগঠনিক সম্পাদক ব্যবস্থাপনা পরিচালক এস ইসলাম নান্নু লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ চার বছরের বেশি পুরনো গাড়ি আমদানি না করার বিধান রয়েছে। অথচ আয়ারল্যান্ড ও আরব আমিরাত ২২ বছরের, সৌদি আরব ২০ বছরের, থাইল্যান্ড ১৮ বছরের, অস্ট্রেলিয়া ১৪ বছরের, ইংল্যান্ড ১২ বছরের, রাশিয়া ও নিউজিল্যান্ড ৯ বছরের পুরানো জাপানি গাড়ি আমদানি করে থাকে। তিনি বলেন, ছয় থেকে আট বছরের পুরনো গাড়ি আমদানি করার সুযোগ থাকলে ক্রেতারা আট লাখ টাকার গাড়ি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকায় পেতেন। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার এন্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা) এর সভাপতি আবদুল হক বলেন, রিকন্ডিশন্ড কার, মাইক্রোবাসের ক্ষেত্রে বয়সসীমা কমপক্ষে ছয় থেকে আট বছর এবং বাসের ক্ষেত্রে ১০ বছর করার দাবি জানান। তিনি বলেন, আমরা রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে বৈষম্য দূর এবং একটি স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। বর্তমান বিধিমালার অধীনে চার বছরের বেশি পুরানো ও ১৬০০ সিসির ওপরের গাড়ি আমদানি নিষিদ্ধ রয়েছে। গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, চার বছরের বেশি পুরনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা থাকায় কৃষকরা তাদের পণ্য পরিবহনের জন্য কমদামি স্টেশন ওয়াগন ব্যবহার করতে পারছেন না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক খন্দকার মো. মুুনিরুজ্জমান গণমানুষের জন্য সহজলভ্য গণপরিবহন ব্যবস্থার ওপর জোর দেন। এজন্য রিকন্ডিশন্ড গাড়ি আমদানি পক্ষে মত দেন তিনি। বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গণমানুষের পরিবহন ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এ কিউ এম মাহবুব, সাবেক সেনাপ্রধান এম মাহবুবুর রহমান, দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত, পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খান প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/এমআই/১৭০৫ ঘ.