২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সেলিমের বিরুদ্ধে বাগেরহাটে আরও একটি মামলা

কম দামে জমি বিক্রিতে বাধ্য করার অভিযোগে বাগেরহাট--২ আসনে বিএনপির সাবেক সাংসদ ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এমএএইচ সেলিমের বিরুদ্ধে শুক্রবার রাতে একটি মামলা করা হয়েছে। মিনা রকিবুল হাসান ওরফে মিলন মিনা নামে বাগেরহাটের এক বিএনপি নেতা বাদী হয়ে বাগেরহাট থানায় এই মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার সকালে বাগেরহাট থানায় সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন বাস মালিক আব্দুল ওয়াদুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বাগেরহাট জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- কম দামে জমি বিক্রিতে বাধ্য করার অভিযোগে বাগেরহাট--২ আসনে বিএনপির সাবেক সাংসদ ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এমএএইচ সেলিমের বিরুদ্ধে শুক্রবার রাতে একটি মামলা করা হয়েছে। মিনা রকিবুল হাসান ওরফে মিলন মিনা নামে বাগেরহাটের এক বিএনপি নেতা বাদী হয়ে বাগেরহাট থানায় এই মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার সকালে বাগেরহাট থানায় সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন বাস মালিক আব্দুল ওয়াদুদ। মিলন মিনার মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের এপ্রিল মাসে এমএএইচ সেলিম তার মায়ের নামে কচুয়া উপজেলার গোয়ালমাঠ গ্রামে প্রতিষ্ঠিত কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য মিলন মিনার এক একর ১৭ শতক জমি ভয় ভীতি দেখিয়ে মাত্র দুই লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য করেন। এই দামে জমি বিক্রি না করলে মিনার বিরুদ্ধেমামলা করার হুমকি দেওয়া হয়েছিল। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা স্বীকার করেছেন। দুর্নীতির অভিযোগে আটক এমএএইচ সেলিম এখন কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এএফ/এসএনডি/১৪২৯ ঘ.