জয়পুরহাট, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে শুক্রবার রাতে এক রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো হিন্দা গ্রামের দুলাল (৩২) ও কলিংগা গ্রামের বেলাল (৩০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, এরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১১৩৬ ঘ.
bdnews24