২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের ফিরে আসতে হবে

দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১২ হাজার অবৈধ শ্রমিককে দেশে ফিরে আসতে হবে। তবে পরে বৈধ কাগজপত্র নিয়ে তারা আবার সে দেশে যেতে পারবেন। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। তিনি আরও জানান, জনশক্তি রপ্তানি নিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি চুক্তি সই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১২ হাজার অবৈধ শ্রমিককে দেশে ফিরে আসতে হবে। তবে পরে বৈধ কাগজপত্র নিয়ে তারা আবার সে দেশে যেতে পারবেন। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। তিনি আরও জানান, জনশক্তি রপ্তানি নিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি চুক্তি সই হবে। উপদেষ্টা বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, চুক্তি সই হলে ওই দেশে কর্মরত বাংলাদেশীরা নানা সুযোগ সুবিধা পাবেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় যারা কাজ করছে তারা সেখানকার ভাষা এবং কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। কাজেই পুনরায় কর্মী পাঠানোর ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন। ৪ থেকে ৬ জুন সউলে অনুষ্ঠেয় "এশিয়া কো--অপারেশন ডায়ালগ" এ যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা আগামী শনিবার ঢাকা ছাড়বেন। ড. ইফতেখার জানান, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভাবনা বিনিময়ে ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে দারিদ্র্য দূরকরণ, নারীর ক্ষমতায়ন এবং ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা উত্থাপন করা হবে। তিনি আরও জানান, সম্মেলনের ফাঁকে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রমমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এছাড়াও সফরকালে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী নেতা ও বাংলাদেশী শ্রমিকদের সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা। দক্ষিণ কোরিয়া বিশ্বের ১৪টি দেশ থেকে প্রায় ৫০ হাজার কর্মী নিচ্ছে। এসব দেশের তালিকায় বাংলাদেশসহ চারটি দেশ রয়েছে 'সি' শ্রেণিতে। এ দেশগুলো থেকে নেওয়া হবে ১০ হাজার কর্মী। সরকারি হিসাবে দক্ষিণ কোরিয়ায় এখন ১৪ হাজার বাংলাদেশী কাজ করছে। এর মধ্যে মাত্র দু'হাজার বৈধ কাগজপত্র নিয়ে কাজ করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএআর/এমআই/১৮৫৩ ঘ.