২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় যাত্রীবাহী ট্রলার ডুবে একজনের মৃত্যু

বরগুনার বিষখালী নদীতে বুধবার বিকেলের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে পনু মোল্লার (৩৮) লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। নিহত পনু মোল্লা কাচিড়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের আবদুল লতিফ মোল্লার ছেলে। একই গ্রামের খোকন বালা (২৫) এখনও নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 05:51 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বরিশাল, ৩১ মে (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরগুনার বিষখালী নদীতে বুধবার বিকেলের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে পনু মোল্লার (৩৮) লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। নিহত পনু মোল্লা কাচিড়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের আবদুল লতিফ মোল্লার ছেলে। একই গ্রামের খোকন বালা (২৫) এখনও নিখোঁজ রয়েছেন। বরগুনার পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে হাডুডু খোলার জন্য খেলোয়াড় ও সমর্থক মিলিয়ে ৭০--৮০ জনের একটি দল বরগুনা সদর উপজেলার রায়ভোগ থেকে ট্রলারে করে পাথরঘাটার সিংড়াবুনিয়া যাচ্ছিলেন। পথে বিষখালী নদীতে ট্রলারটি ডুবে গেলে দুজন নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পনু মোল্লা নামে একজনের লাশ উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে গেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। বরগুনা জেলার নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খন্দকার নূরুল হক জানান, একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১১৪০ ঘ.