২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১৬ উপসচিব বদলি

প্রশাসনে উপ--সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 05:33 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনে উপ--সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ জারি করে। দীর্ঘদিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা উপসচিব মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। এদের মধ্যে মোছাদ্দেক আলীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার), মাহাফুজুল কাদেরকে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক, আল আমিন মো. মুস্তাফিজুর রহমানকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) পরিচালক, বেগম পারভিন আকতারকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ, ময়মনসিংহ) পরিচালক ও মজিবুর রহমানকে চট্টগ্রাম জীবন বীমা করপোরেশনের মহাব্যাবস্থাপক পদে বদলি করা হয়েছে। এছাড়া যশোর জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বাস মোহাম্মদ আজিম উদ্দিনকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সচিব করা হয়েছে। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব গাজী নুরুল কবিরকে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক, পেট্রোলিয়াম করপোরেশেনের (বিপিসি) সচিব আনিছুজ্জামানকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক নুরুল আমিনকে পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক আবুল কাশেম মাসুদকে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে। এছাড়া বুধবার রাতে আরো ছয়জন উপ--সচিবকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/জেকে/২১৫৩ ঘ.