২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দু'লাখ টাকার ফরমালিনযুক্ত মাছ আটক

কাজিরবাজারে অভিযান চালিয়ে বুধবার দুই লাখ টাকার ফরমালিন দেওয়া ইলিশ ও রুই মাছ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সিলেট, মে ৩০ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কাজিরবাজারে অভিযান চালিয়ে বুধবার দুই লাখ টাকার ফরমালিন দেওয়া ইলিশ ও রুই মাছ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছের আড়ত এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া বিএসটিআই সিলেট শাখার পরিচালক রেজাউল করিম জানান, আটক করা ইলিশ ও রুই মাছে ফরমালিন মেশানো ছিল। ফরমালিন মেশানো মাছ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/জেকে/এমআই/২০৩০ ঘ.