২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পরিবহন মালিক গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

গাজীপুরে ভাওয়াল পরিবহন প্রা. লিমিটেডের একটি গাড়ির মালিক এস এম নোমানকে গ্রেপ্তার করার একদিন পর তিনি জামিনে বেরিয়ে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---গাজীপুরে ভাওয়াল পরিবহন প্রা. লিমিটেডের একটি গাড়ির মালিক এস এম নোমানকে গ্রেপ্তার করার একদিন পর তিনি জামিনে বেরিয়ে এসেছেন। গ্রেপ্তারকৃত নোমান গত ১৯ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। তবে এই মামলার সঙ্গে তাকে গ্রেপ্তারের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে তিনি জামিনে তিনি বেরিয়ে আসেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, ২০০৬ সালে কাপাসিয়ার বাবুর এলাকায় একটি মারামারির ঘটনায় নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি জানান, নোমানের গ্রেপ্তারের সঙ্গে হান্নান শাহের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো সম্পর্ক নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০১০ ঘ.