২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার ঘুষের মামলায় পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি মামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি মামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহারের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেন। তাদেরকে বুধবার আদালতে হাজির করা হয়। মামলার স্যাগ্রহণের পরবর্তী দিন আগামী ৪ জুন ধার্য করা হয়েছে। মোট ১৮ জন সাী এ মামলায় স্যা দেবেন। এদিকে বুধবার বিশেষ জজ আদালত--৩ এ সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সম্পত্তির হিসাব গোপনের মামলায় বাদীকে জেরা করা হয়েছে। আসামী পরে আইনজীবীরা বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জীবন কৃষ্ণ রায়কে জেরা করেন। এছাড়া একই মামলায় তেজগাঁও থানার উপপরিদর্শক ইদ্রিস মিয়া, আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখার প্রথম সহসভাপতি একেএম আমিনুল হকের আংশিক স্যা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারও আমিনুল হকের স্যা নেওয়া হবে। একইদিনে সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলায় বিশেষ আদালত--১ এ বিচারক ফিরোজ আলমের আদালতে তিনজনের স্যা নেওয়া হয়েছে। আরও তিনজনের স্যা নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/জেকে/কেএম/১৬৩৭ ঘ.