পটুয়াখালী, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্ত্রী হত্যার দায়ে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়ার আবদুল খালেক ঘরামীকে(৪৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পটুয়াখালী দায়রা জজ আদালতের বিচারক মো. মজনুল আহসান এ রায় দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সনের ৪ জুন রাত ৯টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী জয়নব বিবিকে ধারালো কাঁচি এবং মাছ ধরার জুঁতি দিয়ে জয়নবকে কুপিয়ে হত্যা করে আবদুল খালেক।
ঘটনার পর দিন জয়নবের বাবা সোনামিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ২৭ জনের স্যা নেয় আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬০৬ ঘ.
bdnews24