ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, ২০০৭--২০০৮ অর্থ বছরের বাজেট আগামী ৭ই জুন দেওয়া হবে।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের মিলনায়তনে 'গবেষণালব্ধ ফলাফল পরিজ্ঞাতকরণ' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংসদ না থাকায় এবারের বাজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।" এছাড়া পুরো বাজেট বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।
এছাড়া বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমের কাছে বাজেটের কপি পাঠানো হবে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বাজেট সম্বন্ধে ওয়েবসাইটে যে কেউ মতামত প্রকাশ করতে পারবেন। তাদের মতামত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/আরএ/জেকে/কেএম/১৫৩৬ ঘ.
bdnews24