২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যানার বহনের দায়ে জিয়ার কবর এলাকায় দুজন গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবর এলাকায় ব্যানার বহনের দায়ে বুধবার সকালে জিয়া পরিষদের দুই কর্মী নুরুল ইসলাম ও মওলানা জসীম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 08:18 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবর এলাকায় ব্যানার বহনের দায়ে বুধবার সকালে জিয়া পরিষদের দুই কর্মী নুরুল ইসলাম ও মওলানা জসীম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ আটক দুজনকে নিজ সংগঠনের কর্মী স্বীকার করে বলেন, গত ১ মে থেকে তাদের সংগঠনের প থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এলাকায় মিলাদ মাহফিল ও কোরান তেলওয়াত করা হচ্ছে। বুধবারও তাই করা হচ্ছিল। প্রতিদিনের ওই কর্মসূচির ব্যানার আটক দুই কর্মী পকেটে ছিল। সেগুলো রাজনৈতিক ব্যানার না হওয়ার পরও পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে বলেন, "রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পরপরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাৎণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এএফ/এসএনডি/কেএম/১৪১২ঘ.