নোয়াখালী, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নোয়াখালীর হাতিয়া উপজেলার সড়ক ও জনপদ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্টেন্ট বশির উল্যাহকে (৪৫) নিুমানের কাজের অভিযোগে মঙ্গলবার দুপুরে হাতিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
হাতিয়ার নির্বাহী কর্মকতা (ইউএনও) এরফানুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক ও জনপদ বিভাগের হাতিয়া এলাকার কাজগুলো অত্যন্ত নিুমানের দেখে একাধিকবার মৌখিক নির্দেশ দেয়ার পরও সংশোধন না হওয়ায় বশির উল্যাহকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৪৭ ঘ.
bdnews24