ময়মনসিংহ, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ বাজারে চাঁদাবাজির সময় জনতা একটি রিভলবারসহ এক চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাগ বাজারে ধান বোঝাই ট্রাকে ৪/৫ জন চাঁদাবাজ অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা বাদলকে (২৭) একটি রিভলবারসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়।
পরে বাদলকে মারধর করে পুলিশে তুলে দেওয়া হয় বলে মোহাম্মদ আলী জানান।
গ্রেপ্তারকৃত বাদলের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামে। এ
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা এবং অস্ত্র আইনে অপর একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২২৪৪ ঘ.
bdnews24