বগুড়া, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডকম)-- বগুড়া নিউ মার্কেটের পাশের রফিক খান মার্কেটের মালিকানা নিয়ে দু'পরে সংঘর্ষে মঙ্গলবার আট জন আহত হয়েছেন। এ সময় প্রায় তিন ঘণ্টা ওই মার্কেট বন্ধ ছিল।
মালিকানার দাবিদার মৃত রফিক খানের ছেলে রাব্বি খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে মার্কেটে গিয়ে দেখতে পান কয়েকজন ভাড়াটে কয়েকটি দোকান বন্ধ করে দিয়েছে। তিনি এর প্রতিবাদ জানালে দোকানদাররা তিনিসহ তার লোকজনের ওপর হামলা চালায়।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান বুলু জানান, রফিক খান মার্কেটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে আদালতে একটি মামলা চলছে। আদালতের কথা অনুসারেই তারা কয়েকটি দোকানে সিলগালা করে দেন। তখন রফিক খানের ছেলেরা জোর করে দোকান খুলতে চাইলে সাধারণ ব্যবসায়ীরা তাদের বাধা দেয়।
ওই সময় এ সময় রাব্বি খানদের হামলায় ব্যবসায়ী লিটন ও আলম, দোকান কর্মচারী আনোয়ার হোসেন ও বেলাল আহত হন বলে দাবি করেন আব্দুস সোবহান।
অন্যদিকে রাব্বি খান দাবি করেন, ব্যবসায়ীদের হামলায় তার ভাই বেলাল, ভাতিজা ইমরান, পাপ্পু খান ও শ্যালক হারুন আহত হন।
সংঘর্ষের পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত মার্কেটের দোকানগুলো বন্ধ ছিল।
পরে বিকালে উভয় প বগুড়া সার্কিট হাউজে যৌথবাহিনীর কর্মকর্তাদের কাছে নালিশ জানায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামিম ইকবাল জানান, মার্কেটটি নিয়ে মালিকানার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৫ ঘ.
bdnews24