চট্টগ্রামে অস্ত্র রাখার দায়ে এক ব্যক্তির ১৭ বছর জেল
অস্ত্র মামলায় নাসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো: শামসুর রহমান সোমবার এই রায় দেন।
আদালত সূত্র জানায়, জেলার বাঁশখালীর নাটমুরার আব্দুর রহিমের ছেলে নাসিম উদ্দিনকে পুলিশ চলতি বছরের ১৮ জানুয়ারি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। গত ১৩ মে এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
এপিপি এনামুল হক জানান, আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
