ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৬ উপসচিব ও চার সিনিয়র সহকারি সচিব পদে রদবদল আনা হয়েছে।
এছাড়া ২০ পুলিশ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে উপসহকারি পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়।
মন্ত্রণালয়ের এক আদেশে ওএসডি থাকা ১৩ উপ--সচিবকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। মির্জ্জা ফজলুল করিমকে টিসিবির প্রধান কর্মকর্তা, আবুল ফতেহ মোহাম্মদ বখতিয়ারকে বিআরটিসির মহাব্যবস্থাপক, ড. মোহাম্মদ আবদুল হক তালুকদারকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ, ময়মনসিংহ) পরিচালক, মো. মনোয়ারুজ্জামানকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ, ময়মনসিংহ) পরিচালক, মো আব্দুর রাজ্জাক ভ্ূঁইয়াকে বাংলাদেশ রেলওয়ের চিফ এস্টেট অফিসার, বেগম জিকরুর রেজা খানমকে নজরুল ইনষ্টিটিউটের সচিব, মো. নুরুল ইসলামকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক, তপন কুমার নাথকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ--পরিচালক, বেগম জোবেদা খাতুনকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ--প্রকল্প পরিচালক, মো. খায়রুল আলমকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব, মো. ফেরদৌস মোল্লাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর খুলনা অঞ্চলের পরিচালক, মো. মইনুল ইসলামকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (নিরীক্ষা) এবং মো. আনোয়ার হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ--পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া আরও তিন উপসচিবের দপ্তর বদল হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ--পরিচালক পঙ্কজ চন্দ্র দাসকে পেন্টেট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার; পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার বেগম মাহামুদা আকতারকে সংস্থাপন মন্ত্রনালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখায় এবং স্থানীয় সরকার ইনিস্টিটিউট এর পরিচালক মো. নুরুল ইসলামকে সংস্থাপন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন শাখায় ন্যাস্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে উপ সহকারি পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ২০ পুলিশ কর্মকর্তা হচ্ছেন
bdnews24