২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ে নিয়ে সরকারের বিরুদ্ধে রিট

মায়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী এ কে ফরিদউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মায়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী এ কে ফরিদউদ্দিন আহমেদ। আবেদনে অভিযোগ করা হয় সরকার বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে গভীর সমুদ্র্র্র বন্দর স্থাপন এবং ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী রোববার রিট আবেদনটির এর ওপর শুনানি হতে পারে। সোমবার রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট ফরিদউদ্দিন আহমেদ পক্ষে অ্যাডভোকেট মেজবাউল ইসলাম। আবেদনকারীর পক্ষে রিটটি পরিচালনা করবেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার। আবদুল ওয়াদুদ খন্দকার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রকে চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর ও ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়ে বর্তমান সরকার প্রক্রিয়া গ্রহণ করেছে। এ বিষয়ে ওই দেশ দুইটির সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। অপরদিকে মায়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। রিটটিতে কি যুক্তি দেখানো হয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার বলেন, গভীর সমুদ্র বন্দর ও অন্য দেশকে ট্রানজিট সুবিধা দেওয়া এবং এশিয়ান হাইওয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কোন নীতিগত সিদ্ধান্ত নিতে পারেনা। কেবল সরকার পরিচালনায় দৈনন্দিন কাজ করতে পারে। মায়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ের চুক্তি করেও সরকার সংবিধানের আওতা বহির্ভূত কাজ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, যোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, বানিজ্য সচিব, নৌ পরিবহন সচিব ও স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে এই রিট মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ /১৯১৯ ঘ.