জামালপুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল হাকিম জানান, মাদারগঞ্জের হেমড়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের সঙ্গে একই গ্রামের সোলায়মানের জমি সংক্রান্ত বিরোধের কারণে রোববার দুপুরে নুরুল ইসলামের লোকজন সোলায়মানের পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত করে।
আহতদের মধ্যে সালেহা (৫৫) ও নাজমা (১৩) বর্তমানে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
