২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিম মোস্তফার নাম বাদ দেওয়ায় বাদীর অনাস্থা

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের মদদদানের মামলা থেকে বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার নাম বাদ দেওয়ায় মামলাটির বাদী বিচার কার্যক্রমের ওপর অনাস্থা প্রকাশ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বাদী মহিদুল ইসলাম খাঁ রোববার নাটোর প্রথম আমলি আদালতে অনাস্থা জানিয়ে তার নারাজি আবেদন জমা দিলে আদালত তা শুনানির জন্য নথিভুক্ত করেন।

বাদী মহিদুল ইসলাম খাঁ তার দরখাস্তে বলেন, নাটোর-রাজশাহীতে জঙ্গি তৎপরতার সঙ্গে সাবেক সাংসদ নাদিম মোস্তফার সম্পর্ক ছিল। নাদিম মোস্তফার ইন্ধনে জঙ্গিরা তার ওপর চরম নির্যাতন চালিয়েছিল। এ ব্যাপারে তার কাছে সাক্ষ্য প্রমাণ রয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামী। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা আরমান হোসেন তার নাম বাদ দিয়ে গত ২২ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি আদালতের কাছে সুপারিশও করেছেন।

আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ পাশা বাদীর দরখাস্ত গ্রহণ করেন। মামলার মূল নথি জেলা জজ আদালতে থাকায় নারাজি দরখাস্তের ওপর শুনানি হয়নি। পরে শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করা হয়।