লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিত শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেছেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার হোগলডহরী গ্রামে শুক্রবার প্রতিবেশী জহিরুল ইসলাম ওই শিশুকে একা পেয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
