ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
আশুগঞ্জ ও তালশহরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শনিবার দুপুরে চট্রগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ একপ্রেসের নিচে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি এবং একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
লাশ দুটি ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আখাউড়া জিআরপি থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
