প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি র্যাবের
‘জাদিদ আল কায়েদার’ সদস্য পরিচয়ে জাতীয় প্রেসক্লাব ভবন উড়িয়ে দেওয়ার হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত নোয়াব আলী ও মো. ইব্রাহীম রাজধানীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হানান গ্র“পের সদস্য এবং বোমা মেরে প্রেস ক্লাব উড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব--৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান হোসেন খান নূরানী নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তারকৃতরা তাদের মোবাইল থেকে গত ৮ মে প্রেসক্লাব ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। একই হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠিও পাঠায়। হুমকির পরদিন ৯ মে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। র্যাব-২ কে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পরে ওই মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে র্যাব ১০ মে রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে নোয়াব আলীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ২১ মে বরিশাল থেকে মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয় বলে সুলতান হোসেন জানান।
র্যাব অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারকৃতরা পিচ্চি হান্নান গ্র“পের সক্রিয় সদস্য এবং প্রেসক্লাবে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
