মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ভাবকীর মোড়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে শহীদুল ইসলাম (১২) ও সাইফুল ইসলাম (১০) নামে দুই ভাই মারা গেছে।
দুই ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা জালাল উদ্দিন (৪০) ও বোন খাদিজা আক্তার (৮)। বাবা মেয়েকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম নবী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
