২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডভাইজরি বোর্ডের সামনে তারেক রহমান

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হুন্ডি ব্যবসায়ী গিরিধারী লাল মোদীসহ ৪১ জনকে হাইকোর্টের এডভাইজরি বোর্ডে হাজির করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার বিচারপতি আবদুল মতিন, ও বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রব হাওলাদারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের এডভাইজরি বোর্ডে তাদের হাজির করা হল।

এসব নেতাকর্মীর আটকাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদের এই বোর্ডে হাজির করা হয়।

বৃহস্পতিবার পৌনে একটায় তারেক রহমানকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হাইকোর্টে আনা হয়।

বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোন আটকাদেশ প্রাপ্ত ব্যক্তির আটকাদেশের মেয়াদ ১২০ দিনের বেশি বাড়াতে হলে ১২০ দিনের মধ্যেই হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন প্রয়োজন বলে এসব নেতাকর্মীকে বোর্ডে হাজির করা হয়।

জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়।